আগস্ট জুড়ে শিক্ষাঙ্গনে মুক্তিযুদ্ধের পথনাটক প্রদর্শন করবে লোক থিয়েটার

পুরো আগস্ট মাস জুড়ে চট্টগ্রামের কলেজ-বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের পথনাটক প্রদর্শনী করার উদ্যোগ নিয়েছে লোক থিয়েটার।

মঙ্গলবার (১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭৫ এর ১৫আগস্ট দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হবার পর স্বাধীনতাবিরোধীরা এদেশের ক্ষমতা দখল করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কৌশলে বিকৃত করেছে যা নতুন প্রজন্মকে পথভ্রষ্ট করছে।

লোক থিয়েটার একটি প্রগতিশীল নাট্যদল হিসাবে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাটাকে আমরা দায়িত্ব বলে মনে করছি। এই সামাজিক দায়বদ্ধতা থেকে লোক থিয়েটার লোক থিয়েটার শোকের মাসে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন কলেজ সমূহে মুক্তিযুদ্ধভিত্তিক পথনাটক প্রদর্শনীর কর্মসূচি গ্রহণ করেছে।

তারই অংশ হিসেবে আজ ১ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রাম সরকারি কলেজ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এস এম সোলায়মান রচিত ও মনসুর মাসুদ নির্দেশিত নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রেহানা বেগম হেলেন, সৈকত দাশ, নাসরীন হীরা, পাভেল চৌধুরী, আতিকুর রহমান, পুষ্পিতা ভট্টাচার্য, জেমিমা খান,রাবেয়া জামান এঞ্জেলা,মেহেদী হাসান,জয়শ্রী সরকার, কে এম সাইফুল ইসলাম, মনসুর মাসুদ প্রমুক।

নাটকটির ২য় প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামীকাল ২আগস্ট সকাল ১০টায় সরকারি সিটি কলেজ প্রাঙ্গণে।

সংগঠনটি আরও জানায়, মাসজুড়ে বিভিন্ন কলেজ সমূহে পর্যায়ক্রমে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।