“অসমাপ্ত কাজ দ্রুত বাস্তবায়ন করার অঙ্গীকার ” উন্নয়ন প্রকল্প উদ্বোধন কালে এমপি মোস্তাফিজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ সন্ত্রণালয় সম্পর্কিয় সংসদীয় কমিটির সদস্য, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও জনসেবায় বিশ্বাসী। তারই ধারাবাহিকতায় সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের দোঁড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছি। তিনি আরো বলেন বাঁশখালী আভ্যন্তরীন সড়ক সহ কিছু কাজ অসমাপ্ত রয়েছে। সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে। সাংসদ মোস্তাফিজুর রহমান  গতকাল শনিবার বিকালে বাঁশখালীর শীলকুপ ইজ্জত আলী সড়ক, চাম্বলে মনসুর আলী  সড়ক এবং শেখেরখীল মৌলভী বাজার ব্রীজ নির্মাণ শেষে উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে চাম্বলে আয়োজিত সমাবেশে এ কথা বলেন। উপজেলার  শীলকূপ ইউনিয়নে ৩৩ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে বাঁশখালীর প্রথম ইউনি ব্লক নির্মিত ইজ্জতিয়া সড়ক,  ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে চাম্বল মনসুর আলী সড়ক,  ৪ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে জলকদর খালের শেখেরখীল ছনুয়া সড়কে ৩৭ মিটার পিএসসি গার্ডার মৌলভী বাজার ব্রীজ উদ্বোধন শেষে আলোচনা সভা চাম্বলের মান্নান কনভেশন সেন্টারে চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। অধ্যাপক বাবুল কান্তি দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে  অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, খানখানাবাদের সাবেক চেয়ারম্যান মো: বদরুদ্দিন চৌধুরী, ছনুয়া ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, মাওলানা আকতার হোছাইন, রশিদ আহমদ, রোকন উদ্দীন প্রমুখ। এর পূবে শীলকুপ ইজ্জতিয়া সড়ক উদ্বোধন কালে শীলকুপের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন সহ ইউপি সদস্যগন এবং মৌলভী বাজার ব্রীজ উদ্বোধন কালে শেখেরখীলের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন এবং বর্তমান চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ফারুকী সহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার শহর গ্রাম  সবখানে সমানভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে। এই ধারাবাহিকতা  অব্যাহত  রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে সরকার  সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে  কাজ করার আহবান জানান।