সাউদার্ন-শোভনীয়া প্রীতি ফুটবল ম্যাচ

সাউদার্ন ইউনিভার্সিটি ও শোভনীয়া ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরুতে খেলোয়াড়দের সাথে পরিচিত হন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক, চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন মাদারবাড়ী উদয়ন সংঘের সাধারণ সম্পাদক আলহাজ মো. নূরুল আমিন।  এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শোভনীয়া ক্লাবের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটন, কোচ মহসিন সাজু, সবুজ বড়ুয়া পিলু, ক্রীড়া সংগঠক নূর জাহেদ বাবল, সাহেদ হোসেন প্রমুখ।