সংযুক্ত আরব আমিরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় বলেন,বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে৷ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দেশ সমূহকে অবগত করে বিচারের সম্মুখীন করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার৷ সোশ্যাল মিডিয়ায় চরিত্র হরন কারীদের অনেককে ইতোমধ্যে চিহ্নিত করে সেই দেশের প্রবাসীদের দিয়ে মামলা করানো হয়েছে। সাত নদী তেরো সাগর পারি দিয়ে দেওয়া মানে দূরত্ব না৷ সুতরাং আমিরাতেও অপপ্রচারকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷
গত শনিবার (২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই কাল্টন হোটেল বলরুমে প্রবাসী রাঙ্গুনিয়াবাসী আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, “গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিএনপি-জামাত একটি কথাও বলেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রতিবাদ জানিয়েছেন। আমি তথ্যমন্ত্রী হিসেবে এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রায় প্রতিদিনই প্রতিবাদ জানিয়ে আসছি”।
এসময় তিনি বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে চিটাগাং এর ভাষায় বলেন,” তুরা ইয়া হডে? তুদের মুখে কথা নাই কেন? তাদের মুখে ইসলাম মানায় না”।
তিনি বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্যই শুধু ধর্মকে ব্যবহার করে । ইসরাইলের বিরুদ্ধে বিএনপি জামায়াত প্রতিবাদ না করার কারণ হিসাবে তিনি বলেন, বিএনপি জামাত মনে করে ইসরাইলকে অখুশি করতে চায় না তারা।তারা মনে করে ইহুদিরা তাদেরকে ক্ষমতায় আনবে। যা কোনদিনই হবে না। আসলে এজন্যই আল্লাহ তা’আলা ওদের উপর নারাজ হয়ে গেছে। তার জন্য তারা ২৮ অক্টোবর ঘটনা ঘটিয়েছে।
আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন,বাংলাদেশ সমিতি দুবাইয়ের পরিচালক ও অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা ফজলুল কবির চৌধুরী,কনস্যুলেটর প্রেস সচিব মোঃ আরিফুর রহমান।
এতে আরও বক্তব্য রাখেন, মোঃ আবু চৌধুরী, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার,রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহম্মদ ইউনুস,মোজাম্মেল ফরিদ, এমদাদ হোসেন, সাজ্জাদুল ইসলাম রুবেল, দিদারুল আলম হাসান, শোয়াইব হোসেন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক আনসারুল হক, দুবাই আওয়ামী লীগের সভাপতি মোজাহের উল্লাহ মিয়া, হাজী শফিকুল ইসলাম, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ জাহাঙ্গীর, তপন কান্তি শীল, মোহাম্মদ জাহেদুল আলম,আব্দুল মান্নান প্রমুখ।