অবরোধের সমর্থনে চট্টগ্রামে পিকেটিং-মিছিল

অবরোধের সমর্থনে বন্দরনগরীর বিভিন্ন স্থানে মিছিল, পিকেটিং করেছে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার (৬ নভেম্বর) দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সড়কে মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।

এর আগে রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর ডাকা ২য় দফা তিনদিনের অবরোধ কর্মসূচি শুরু হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির  সাবেক উপ দপ্তর সম্পাদক ও বর্তমানে দপ্তরের সমন্বয়ক মো. ইদ্রিস বলেন, শান্তিপূর্ণভাবে চট্টগ্রামের মানুষ অবরোধ পালন করছে।

অবরোধের সমর্থনে নগরের বিভিন্ন স্থানে বিএনপি’র নেতাকর্মীরা মিছিল ও পিকেটিং করছে। আমাদের নেতাকর্মীদের বাসাবাড়িতে গিয়ে পুলিশ হয়রানি করছে।