চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রীদের আগমনকে ঘিরে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে চাকরিচ্যুত কর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে চায়না রোড এলাকায় জড়ো হয়ে বিভিন্ন প্রতিবাদী ¯েøাগান দিতে থাকেন। বিশৃঙ্খলা এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এলাকা ঘিরে ফেলে পুলিশ। ক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক থেকে কোনো প্রকার নোটিশ বা নিয়মনীতি না মেনে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীকে বেআইনিভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে একটি বিশেষ গোষ্ঠী ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ ও পদোন্নতি দিয়েছে