বাঁশখালীতে যুবদলের খাদ্য ও ওষুধ বিতরণ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের পক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে পানিবন্দী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে। চান্দগাঁও থানা যুবদল ও ৬নং পূর্বষোলশহর ওয়ার্ড যুবদলের যৌথ উদ্যোগে গত ১৪ জুলাই এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিএনপির ঐতিহ্য। তারেক রহমানের নিদেশে যুবদলের নেতাকর্মীরা বানভাসি মানুষের কষ্ট লাঘবে মাঠে কাজ করে যাচ্ছে। সরকারের উদাসীনতার কারণে সাধারণ মানুষ আজ পানিবন্দী হয়ে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে। যুবদল জনগণের অধিকার ও সুরক্ষায় সর্বদা মাঠে থাকবে।

উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জালাল, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ ফারুক, যুবদল নেতা মোহাম্মদ জাবেদ, করিম ও মোঃ ওমর সহ অন্যান্য স্থানীয় যুবদল নেতৃবৃন্দ।